নবী করীম (সা.) "নূর" নূরের তৈরী নন
নবীজী صلى الله عليه وسلم ""। http://humayunrafiq.blogspot.com/ মাটির তৈরি শ্রেষ্ঠ মানব না নূরের তৈরী? নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মাটির তৈরী শ্রেষ্ঠ মানব নাকি নূরের তৈরী? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের কোন বিধান পালনে শিথিলতার যেমন কোন অবকাশ নেই, তেমনি কোন বিষয়ে বাড়াবাড়িরও কোন সুযোগ নেই। প্রতিটি বিষয়ে রয়েছে ইসলামের সঠিক এবং সুস্পষ্ট দিক-নির্দেশনা। সেই দিক-নির্দেশনা মেনে শরী‘আত অনুযায়ী আমল করা অপরিহার্য। আর আমল যেমন সঠিকভাবে সুন্নাত তরীকায় করতে হবে, তেমনি সঠিক আক্বীদা-বিশ্বাস পোষণ করা প্রত্যেক মুসলমানের উপর জরূরী কর্তব্য। নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর বিভিন্ন বিষয়াদি সম্পর্কেও রয়েছে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ তা‘আলা বহু সংখ্যক মাখলূক সৃষ্টি করেছেন। তার মধ্যে তিন শ্রেণীর মাখলূক বেশী গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে প্রথম হলো মাটির মানুষ, যার সম্মান বোঝানোর জন্য ফিরিস্তা, জিন ও ঐ সময়ের সকল মাখলূককে হযরত আদম ‘আলাইহিস সালাম-কে সিজদা করতে বলা হয়েছিলো। দ্বিতীয়: নূরের তৈরী ফিরিস্তা। তৃতীয়: আগুনের তৈরী জিন জাতি। নবীজী সাল্লাল্লাহু ‘আলা...